ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
  • হাসপাতালে অসুস্থ মাকে ফেলে পালিয়েছে ছেলেরা

    হাসপাতালে অসুস্থ মাকে ফেলে পালিয়েছে ছেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শেবাচিম হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত গর্ভধারীনি মাকে ফেলে রেখে পালিয়েছে তার সন্তান। ফেলে যাওয়া ওই নারীর নাম নুরজাহান বেগম (৫০)। তিনি নগরীর বটতলা এলাকার মানিক তালুকদারের স্ত্রী।

    শেবাচিমের সার্জারি ওয়ার্ডের ইনচার্জ নার্স রেখা জানান, দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত নুরজাহান বেগমকে ২৫ মার্চ মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ১ এপ্রিল তাকে (নুরজাহান) ছাড়পত্র দেয়া হলেও ভর্তির পর থেকে মুমূর্ষ অবস্থায় থাকা নুরজাহানের ছেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি (নুরজাহান) একা হাটতে চলতে পারে না। এর কারনে অন্য রোগীদের সমস্যা হচ্ছে।

    ওই ওয়ার্ডের একাধিক রোগীর স্বজনরা জানান, শয্যাশয়ী নুরজাহান বেগমের ভাষ্যমতে তিনি নগরীর বটতলা এলাকার মানিক তালুকদারের স্ত্রী। তার এক ছেলের নাম সোহাগ ও আরেক ছেলের নাম বাবু তালুকদার।

    শেবাচিমের ক্যান্সার রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আ.ন.ম মাইনুল ইসলাম জানান, প্রথমে তাবলিগের দুই মহিলা নুরজাহানকে আমার চেম্বারে নিয়ে আসার পর অসহায় বললে ভিজিট না রেখে ফ্রি চিকিৎসা দিয়ে শেবাচিমে ভর্তি করার জন্য বলেছি। এরপর নুরজাহানের এক পুত্র তার মাকে শেবাচিমে ভর্তি করিয়েছেন। পরবর্তীতে দুইদিন নুরজাহানের সাথে তাবলিকের একজন মহিলা হাসপাতালে ছিলো। তার সাথে নুরজাহানের ছেলের বাকবিতন্ডা হলে সে চলে যায়। এরপর রোগী নুরজাহানের ছেলেরও কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।

    তিনি আরও জানান, রোগীর শারিরিক অবস্থা ভাল না। এরমধ্যে আমাদের বিভাগে কোন ইন্টার্নি নাই। বিকেলে কোন চিকিৎসকও নেই। এরমধ্যে রোগীর কিছু হলে কে দেখবে।

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ