ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিখোঁজের দুইদিন গৌরনদীতে পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ

    নিখোঁজের দুইদিন গৌরনদীতে পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিখোঁজের দুইদিন পর বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে রেজাউল হাওলদার (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা রহস্যের জন্ম দিয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

    রোববার (৭ জুন) সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রেজাউল ওই এলাকার বাসিন্দা।

    স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, রোববার সকাল সাতটার দিকে তিনি তার পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে সে (গ্রামপুলিশ) স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

    রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

    তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ