ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আমতলীতে যাত্রীবাহী ব‍াসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

    আমতলীতে যাত্রীবাহী ব‍াসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও এক আরোহী।

    শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে উপজেলার শাখারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমতলী থানার মোবাইল ডিউটি অফিসার এসআই আসিকুল ইসলাম।

    নিহতদের একজন কলাপাড়া উপজেলার বাসিন্দা সজীব হাওলাদার (২৫)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত অন্যজন আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই মারা যান সজীব হাওলাদার। আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

    আরেকজন চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

    এসআই আসিকুল ইসলাম বলেন, রাতে পটুয়াখালী থেকে তিন আরোহীর একটি মোটরসাইকেল আমতলীর দিকে যাচ্ছিলেন। পথে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক আরোহী মারা যান।

    দুর্ঘটনার পরপরই বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।

    ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আসিকুল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ