ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গৌরনদীতে বাস-পিকআপের সংঘর্ষে আহত ১৪

    গৌরনদীতে বাস-পিকআপের সংঘর্ষে আহত ১৪
    দুর্ঘটনাকবলিত বাস থেকে এক শিশুকে বের করে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে।

    সোমবার (১ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে ২ জন শিশু, ৬ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্র‍াথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন।

    আহতরা জানায়, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে আশোকাঠী এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৪ জন আহত হন।

    দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিট ও গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

    গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, সোমবার সকাল ৬ টায় দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে। পিকআপ ভ্যানটি থানা হেফাজতে নেয়া হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ