ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যাত্রীবাহী ফেরি ডুবে ছয়জনের মৃত্যু

    যাত্রীবাহী ফেরি ডুবে ছয়জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার বালি দ্বীপ উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ছয়জন মারা গেছে। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

    কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, দ্য কেএমপি যুনিসি নামের ফেরিটি ৫৩ জন যাত্রী ও ক্রু নিয়ে পূর্ব জাভা থেকে বালি দ্বীপে যাচ্ছিল। ফেরিটি পোতাশ্রয়ে ভেড়ানোর সময় ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনকে জীবিত এবং ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। 

    এ নিয়ে সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতী বলেন, `এই সময়ে আমরা উদ্ধারের দিকে মনযোগ দিচ্ছি।' 

     নৌ দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় খুব সাধারণ ঘটনা। দেশটিতে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়ার এক দ্বীপ থেকে আরে দ্বীপে চলাচলের জন্য ফেরি আর নৌকাই ব্যবহৃত হয়। ২০১৯ সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর উপকূলে ফেরি ডুবে ২১ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ১৬০ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গিয়েছিল। এ ছাড়া ২০০৯ সালে ইন্দোনেশিয়ার সুলাওসি ও বোর্নিও দ্বীপের মাঝামাঝি তিন শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গিয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ