ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৯ লাখ ছাড়াল

    বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৯ লাখ ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজার মানুষ। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ভারত নেমে গেছে দ্বিতীয় অবস্থানে।

    এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার।

    বুধবার (৩০ জুন) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৩২৫ জন।

    বিশ্ব করোনা তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন নয় লাখ চার হাজার ৪৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আট লাখ ১১ হাজার ৭০০ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ