ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রাপ্তবয়স্কদের গাঁজা সেবনের বৈধতা দিয়েছে মেক্সিকোর আদালত

    প্রাপ্তবয়স্কদের গাঁজা সেবনের বৈধতা দিয়েছে মেক্সিকোর আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর সুপ্রিম কোর্ট প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবনের বৈধতা দিয়েছে। একইসঙ্গে গাঁজা সেবনের বর্তমান নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলেও ঘোষণা দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়েছে, বিনোদনের জন্য প্রাপ্তবয়স্করা গাঁজা চাষ ও সেবনের অনুমতির জন্য আবেদন করতে পারবে। তবে প্রকাশ্যে ও শিশুদের সামনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আর্তুরো জালদিভার বলেছেন, স্বাধীনতাকামীদের জন্য ঐতিহাসিক একটি দিন আজ।

    প্রসঙ্গত, গত মার্চ মাসে মেক্সিকোর নিম্ন আদালত গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য একটি বিল অনুমোদন দেয়। তবে এই বিলে সিনেটের চূড়ান্ত অনুমোদন দরকার হবে। এই আইনের ফলে ব্যবহারকারীরা ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে আটটি গাছ চাষ করতে পারবেন। 

    এই আইনের বিষয়ে কেউ কেউ আশা করছেন, এর ফলে অবৈধ ড্রাগ বাণিজ্য নিয়ে সহিংসতা অনেকটা কমবে। দেশটিতে মাদক সহিংসতায় প্রতি বছর হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ