ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রধানমন্ত্রীকে ববি ভিসির অভিনন্দন 

    প্রধানমন্ত্রীকে ববি ভিসির অভিনন্দন 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ববি উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-এইট বা উন্নয়নশীল আট দেশের জোট এর সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

    জানা গেছে, চার বছরের জন্য সংগঠনটির সভাপতিত্ব করবেন তিনি। ডি-এইট রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের দশম সম্মেলন গত ৫ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। এই জোটের শীর্ষ পর্যায়ের সম্মেলনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। 

    এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন,  বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের জন্য দেশ আজ এগিয়ে যাচ্ছে । আগামী দিনগুলোতে তারই নেতৃত্বে ডি-৮   সংস্থা আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

     মুসলিম-প্রধান দেশ- হিসেবে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান  ও তুরস্কের সমন্বয়ে গঠিত ডি-৮।  এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ