ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • বাল্কহেড ডুবির ঘটনায় জেলেদের তৎপরে বাঁচলো প্রাণ

    এবার জলসীমায় চরমোনাই মাহফিল থেকে ফিরতি পথে দুর্ঘটনা!

    এবার জলসীমায় চরমোনাই মাহফিল থেকে ফিরতি পথে দুর্ঘটনা!
    ছবি : সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেঘনা নদীর সিমান্তে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। (৪ এপ্রিল) শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জেলেরা জানান, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লীদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিলো এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সাথে সাথে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তার সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

    উল্লেখ্য, পিরোজপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। (৪ এপ্রিল) শনিবার দুপুরে রাণীপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহণ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আগত মোল্লা ট্রাভেলস নামের বাসের মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

    মোল্লা ট্রাভেলসে থাকা যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে উভয় বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে।

    তিনি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ