ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ বিসিসির

    ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ বিসিসির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১০ এপ্রিলের মধ্যে বরিশাল নগরীর ফুটপাত, সড়ক ও জনসাধারণের ব্যবহার্য জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন।

    শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এই নির্দেশনা দেন।

    নির্দেশনায় বলা হয়েছে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ফুটপাত, রাস্তা এবং জনসাধারণের ব্যবহার্য জায়গায় অবৈধ দোকান ও স্থাপনা আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য অনুরোধ করা হলো।

    ১০ এপ্রিলের পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’ বলে নোটিশে হুঁশিয়ার করা হয়েছে।

    বরিশাল সিটির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশাল নগরীর অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে রয়েছে। ফলে জনসাধারণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এসব আর সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা না সরালে আমরা উচ্ছেদ অভিযান চালাবো।

    অন্যদিকে, সিটি করপোরেশনের বিভিন্ন সেবা নিয়ে সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সম্ভাবনার বিষয়ে সরাসরি প্রশাসকের কাছে জানানোর জন্য নগরবাসির প্রতি আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

    এ জন্য ০১৬১৬১৬৪৬৯৬ ও ০১৭৩০৪৪১৩৩৫ নম্বরে হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিওসহ তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিলম্ব না করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিসিসি প্রশাসক।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ