ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে যাত্রীবাহী ব‍াসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ডেঙ্গু প্রতিরোধে নামছে মোবাইল টিম, এডিসের লার্ভা পেলেই জরিমানা বরিশালে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার
  • দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি

    দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ অবস্থায় দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে। দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। গতকাল ১ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ