ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • বিএমপি'র মাস্টার প্যারেড ও  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    বিএমপি'র মাস্টার প্যারেড ও  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৯ মার্চ) সকাল ৯ টার দিকে নগরীর রূপাতলী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মো. শফিকুল ইসলাম।  

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

    এ সময় এএসআই (নি:) মো. মাহেব হোসেন, এএসআই (নি:) মো. শফিকুল ইসলাম, কনস্টেবল মো. ইউসুফ আলী, কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. জয়নাল আবেদীন এবং কনস্টেবল মো. জাকারিয়াকে সংবর্ধনার মাধ্যমে অবসরোত্তর বিদায় জানানো হয়। 

    এর আগে সভায় বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের (ডিসেম্বর-২০২৫ থেকে ফেব্রুয়ারি-২০২৬) আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

    এ সময় বিএমপি কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

    এর আগে সকাল ৮ টায় প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম  বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ