ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • বরিশালে কড়াই নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

    বরিশালে কড়াই নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার ভোরে নদীর রাজারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার।

    নিহত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

    স্বজনদের বরাতে ওসি জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সবুজ হাওলাদার। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াইতলা নদীর রাজারহাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    ওসি আরও জানান, লাশের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ