ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট ২ ফেব্রুয়ারি

    বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট ২ ফেব্রুয়ারি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২ ফেব্রুয়ারি-২০২৬ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ মার্চ ) সমিতির সভাপতি ও নির্বাচন ‍উপ-পরিষদের আহবায়ক এস এম সাদিকুর রহমান লিংকন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ মার্চ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৮ মার্চ দুপুর ১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে এক কপি ছবি সংযুক্ত করতে হবে।

    ৯ মার্চ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১০ মার্চ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ১১ মার্চ দুপুর ২ টায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

    ২ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে  বিকেল ৪ টা পর্যন্ত  ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ‍এর মধ্যে দুপুর ১ টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহৃভোজের জন্য ভোট গ্রহন বিরত থাকবে। 

    নির্বাচনে প্যানেলভিত্তিক নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের পোস্টার, প্রচারপত্র, প্ল্যাকার্ড, মিছিল কিংবা আইন পেশার মর্যাদাবিরোধী স্লোগান দেওয়া যাবে না।

    এছাড়া নির্বাচনী বুথে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটার ব্যতীত কেউ বুথে প্রবেশ করতে পারবে না। কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করলে নির্বাচন উপ-পরিষদ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ