ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, সদস্যসচিব এসএম জাকির হোসেন

    বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন

    বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষনের শিকার শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় বরিশাল জেলা পর্যায়ে “জেলা শিশু সুরক্ষা কমিটি” গঠন হয়েছে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

    নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে শিশু সংগঠক ও উন্নয়ন কর্মী শুভঙ্কর চক্রবর্তীকে আহ্বায়ক এবং ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

    কমিটির অন্য সদস্যরা হলেন- প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শিক্ষাবিদ ও নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, নারীনেত্রী পুষ্প চক্রবর্তী, আইসিডিএ-র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষ, সুমাইয়া জিসান, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস ও উন্নয়ন কর্মী ঝুমু কর্মকর্তার।

    নবগঠিত কমিটি পাচারের শিকার শিশুদের সুরক্ষাসহ শিশু বান্ধব নগরী গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন