ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রিফাত ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রিফাত উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

    জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই রিফাত নিহত হওয়ার পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা রিফাতের মরদেহ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায়।

    রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬২নং মেইন পিলার দিয়ে ভারতের কুচবিহার জেলার ভগরামগুরি গ্রামে ‘রিফাতসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনতে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চোঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়।

    এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ’র পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ