ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা 

    ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে তাদের 'অস্ত্রাগার ও অপারেশন পরিচালনা করার স্থাপনা' লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

    সোমবার (২৮ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর অনুমোদন দিলেন জো বাইডেন। সাম্প্রতিক সময়ে ইরাকে থাকা মার্কিন বাহিনী বেশ কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে।


    ইরান অবশ্য এসব হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে আড়াই হাজারের মত মার্কিন সৈন্য রয়েছে। পেন্টাগনের বিবৃতি অনুযায়ী, বিমান থেকে সিরিয়ার দুটি এবং ইরাকের একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে বলা হয়, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হেজবুল্লাহ এবং এবং কাতাইব সাঈদ আল-শুহাদা এই স্থাপনাগুলো ব্যবহার করতো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ