ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • লকডাউনেও জরুরি সেবা দেবে কাস্টমস ও ভ্যাট

    লকডাউনেও জরুরি সেবা দেবে কাস্টমস ও ভ্যাট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাত দিনের জন্য আবারও কঠোর লকডাউনে দেশ। তবে দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরের মতো জরুরি সেবা দিয়ে যাবে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগ।

    বিধিনিষেধে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে খোলা থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব শুল্ক স্টেশন।

    দেশের আমদানি-রফতানিসহ সার্বিক অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরের মতো জরুরি সেবা দিয়ে যাবে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগ।

    সোমবার বিষয়টি নিশ্চিত করেন এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন। তিনি বলেন, ‘দেশে জরুরি সেবার অংশ হিসেবে বরাবরের মতো এনবিআরের আওতাধীন সব শুল্ক স্টেশন খোলা থাকবে। তবে সরকারের কঠোর বিধিনিষেধ অনুসরণ করে চলবে স্টেশনগুলো। যদিও সরকারের প্রজ্ঞাপন জারির পরে মুল সিদ্ধান্ত হবে— কীভাবে শুল্ক স্টেশনগুলো চলবে।’

    প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ সালেও দেশে সাধারণ ছুটি দেওয়া হয়েছিল। ওই সময় এনবিআর থেকে সীমিত পরিসরে চালু রাখার নির্দেশনা দিলেও কাজের প্রয়োজনে শুল্ক স্টেশনগুলো দিন-রাত আমদানি-রফতানির কাজ করেছে। ঢাকা কাস্টম হাউস, কমলাপুর আইসিডি কাস্টম, চট্টগ্রাম কাস্টম হাউস ও বেনাপোল কাস্টম হাউসে কাজের চাপ একটু বেশি থাকে। এগুলোতে স্বাস্থ্যবিধি মেনে তখন কাজ করা হয়েছে।

    উল্লেখ্য, দেশে গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশন রয়েছে ২৪টি। এছাড়াও ১২টি স্থলবন্দর চালু রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ