ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান
  • কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি

    কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় নারীদের ভ্যান র‍্য‍ালি  অনুষ্ঠিত হয়েছে।  প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ওই ভ্যান র‍্যালিতে এলাকার হাজার হাজার নারী অংশগ্রহণ করে।

    আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ওই ভ্যান র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
    ‎
    ‎ওইদিন দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে ভ্যান র‍্যালিটি গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়ক ধরে পয়সারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে।

    ভ্যান র‍্যালির উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন।
    ‎
    ‎ভ্যান র‍্যালির নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফারহানা খানম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, মহিলা দলের নেত্রী এডভোকেট সাজেদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    ‎
    ‎প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ভ্যান র‍্যালিতে প্রায় পাঁচ শতাধিক রিক্সাভ্যান অংশগ্রহণ করে। 

    র‍্যালী চলাকালে নারীদের নিয়ে  জামাত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে না না স্লোগান দেয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
    ‎


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ