ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

    মঠবাড়িয়ায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপলেজা ইউনিয়নের সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। শনিবার রাতে অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া সেনাক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট ইবতেসাম মঞ্জুর।

    সেনা কর্মকর্তা জানান, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা, গাজা, গাঁজা মাপার পাল্লা ও পাথর, ইনজেকশন সিরিজ, মাদক সেবনের সরঞ্জামাদি।

    আটককৃতরা হলেন সাপলেজা গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আলম (৪৮) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)।

    অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য আইনের মামলা হয়েছে।  রোববার  দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

    তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আলমের বিরুদ্ধে আরো পাঁচটি মাদক মামলা রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ