ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান
  • বরিশালে বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ

    বরিশালে বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ
    বাস থেকে জব্দ করা জাটকা। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে সেগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

    শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১২ টায় বরিশাল মহানগরীর আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।
     
    শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।

    তারা জানায়, সেনাবাহিনী ও কোতয়ালী মডেল থানা পুলিশ যৌথভাবে মহানগরীর আমতলা মোড়ে অভিযান চালিয়ে পটুয়াখালী ও কুয়াকাটা থেকে ঢাকাগামী অন্তরা ক্লাসিক ও রাজধানী পরিবহন নামের দুটি বাস থেকে তিন হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়।

    পরে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এসএম শরিয়তুল্লার উপস্থিতিতে আদালত পাড়ায় ওই জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

    কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে জাটকাগুলো জব্দ ও পরবর্তীতে সেগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ