ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

    বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বেলা ১১টায় রায়পাশা-কড়াপুরে নিসর্গ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

    প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন- খুলনা মোট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।

    ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনকে আরও শক্তিশালী করণের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকতার মনোন্নয়নসহ নানা বিষয় উঠে আসে অতিথিবৃন্দের আলোচনায়।

    এদিকে সভার একাংশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    পরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের বিগত দুই বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। এছাড়া আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাসুদ তালুকদরা।

    সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি নির্বাচিত করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার খান রুবেল, নির্বাচন কমিশনার সাহিন সুমন ও ফাহিম ফিরোজের প্রস্তাবনা অনুযায়ী সদস্যদের কন্ঠ ভোটে বর্তমান কমিটিকে আরও দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

    এদিকে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেন জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ