ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান
  • বরিশালে মেঘনায় নৌকাডুবি: ১০ দিন পর ৩ জেলের লাশ উদ্ধার

    বরিশালে মেঘনায় নৌকাডুবি: ১০ দিন পর ৩ জেলের লাশ উদ্ধার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেঘনা নদীতে ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজের ১০ দিন পর তিন জেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক জেলে।

    মঙ্গলবার ভোরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানান হিজলার কালিগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

    নিহতরা হলেন- হিজলা উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) এবং বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)।

    নিখোঁজ শাহীন সিকদার (১৮) উপজেলার পালপাড়া গ্রামের মনির সিকদারের ছেলে। তার সন্ধানে মেঘনা নদীতে ঘুরছেন স্বজনরা।

    পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ১০ জানুয়ারি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা নদীর লালবয়া এলাকায় মাছ শিকারের যান পাঁচ তরুণ জেলে। নদীতে জাল ফেলে তারা নৌকায় ঘুমিয়ে পড়েন।

    এ সময় ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকা ডুবতে থাকলে তারা টের পান। তখন তারা সাঁতরে তীরের দিকে রওনা দেন। এর মধ্যে একজন তীরে উঠতে পারলেও বাকিরা নদীতে তলিয়ে যান।

    নদী থেকে বেঁচে ফেরা শামীম দিদারের (১৮) বরাতে গৌতম চন্দ্র মণ্ডল বলেন, “শামীম সাঁতরে মেহেন্দিগঞ্জের মীরের খাল এলাকায় পৌঁছুলে একটি নৌকা তাকে উদ্ধার করে। তবে অন্যদের খোঁজ পাওয়া যায় পায়নি।

    ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও প্রচুর শীত থাকার কারণে তারা নদীতে ডুবে মারা গেছেন বলে জানান পুলিশ পরিদর্শক গৌতম।

    তিনি বলেন, নিখোঁজদের মধ্যে ভোরে নদীতে ভাসমান অবস্থায় শাহীন মীরা ও আরিফ সিকদারের লাশ পাওয়া যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়।

    মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, দুপুরে মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার মীরা বাজার এলাকায় একটি ভাসমান লাশ পাওয়া যায়। খবর পেয়ে নয়ন বেপারীর স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

    পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানান নৌ-পুলিশের এ কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ