ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ফয়জুল করীমের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

    ফয়জুল করীমের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী হেলাল তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

    প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুয়াযযম হোসেন হেলাল বলেন, কেন্দ্রীয় নির্দেশে চরমোনাই পীর সাহেবের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করেছি। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে সবাই স্বাধীনভাবে মতামত দিতে পারবেন।

    মুয়াযযম হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে, সেখানে প্রার্থিতা প্রত্যাহার কিছুই নয়। এই ছোট ত্যাগের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ হবে সবার।

    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা অবধি জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট তিনটি আসনের পাঁচজন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

    মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন- বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং বরিশাল সদর-৫ আসন থেকে এবি পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম।

    প্র‍সঙ্গত, এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনি আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ