ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হাসপাতালে অক্সিজেন সাপোর্টে নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন

    হাসপাতালে অক্সিজেন সাপোর্টে নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, গলা ব্যথা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যার কারণে রোববার রাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    বর্তমানে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নং কেবিনে রয়েছেন ৭৮ বছর বয়সী এই শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ভর্তির সময় তার রক্তে অক্সিজেনের মাত্রা বেশ কমে গিয়েছিল। টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও আরটি-পিসিআর টেস্টের জন্য তার নমুনা পাঠানো হয়েছে। একাধিক শারীরিক সমস্যা থাকায় এইচআরসিটি’সহ বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে এই গুণীকে।


    জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনের। সঙ্গে সর্দি ও মারাত্মক গলা ব্যথার সমস্যা। খেতে, ঢোঁক গিলতে সমস্যা বোধ করছিলেন তিনি। রোববার রাতে আচমকা শ্বাসের প্রবল সমস্যা হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।

    হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের সব রিপোর্ট হাতে পেলেই শুরু হবে তার চিকিৎসার পরবর্তী ধাপ। এই গায়কের চিকিৎসায় গড়া হয়েছে ২ সদস্যের মেডিক্যাল বোর্ড। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যা রয়েছে কবীর সুমনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ