ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অনাস্থা ভোটে হেরে সুইডিস প্রধানমন্ত্রীর পদত্যাগ

    অনাস্থা ভোটে হেরে সুইডিস প্রধানমন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সোমবার দেশটির পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।


    গত ২১ জুন দেশটির পার্লামেন্টে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটে। পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে ক্ষমতাচ্যুত হন।


    লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। আগামী বছরের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লোফভেন বলেছেন, এসব দিক বিবেচনায় আমি স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ