ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫

    ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

    এক বিবৃতিতে রোববার মার্কিন সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভেতরে দুটি স্থানে এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরাকে মার্কিন সেনা ও স্থাপনার ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।

    ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মার্কিন এই হামলায় নিহতরা ইরানপন্থী। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।’ 

    সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এছাড়া বিমান হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। 

    পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষায় কাজ করবেন। 

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় হামলা। এর আগে ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ