ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • চরফ্যাশনের আছলামপুরে

    "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ " মাদকবিরোধী, শিক্ষা ও সাংস্কৃতিক সেমিনার অনুষ্ঠিত

    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী, শিক্ষা ও সাংস্কৃতিক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে আছলামপুর ইউনিয়ন ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মাস্টার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি আজাদ খান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্না সোহেল ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা।

    সেমিনারে বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ