ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • অননুমোদিত হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা

    অননুমোদিত হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

    সংস্থাটি জানিয়েছে, এসব হর্ন ব্যবহার শুধু আইনবিরোধী নয় বরং তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সড়কে বেপরোয়া গতির অন্যতম কারণ হয়ে উঠেছে। এসব হর্ণ অনতিবিলম্বে অপসরণ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সম্প্রতি বিআরটিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

    এতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজের জন্য ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন বা তীব্র, কর্কশ, বিকট ও ভীতিকর শব্দসৃষ্টিকারী হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু কিছু মোটরযানে এখনো হুটার, হাইড্রোলিক ও অননুমোদিত হর্ন ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং গণউপদ্রবের সৃষ্টি হচ্ছে। এসব কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ