ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খুলনা কারাগারে বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    খুলনা কারাগারে বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।

    কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে অংশ নেয় প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি।

    গোয়েন্দা সংস্থা সূত্রে, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০মিনিট পর্যন্ত কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    এ বিষয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিচার্জের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ