ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন আওয়ামী লীগ পেটানোর অভিযোগে লন্ডনে মামলার গ্যাড়াকলে হাসনাত মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
  • বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ, আরেকটি নিম্নচাপ তৈরির আভাস

    বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ, আরেকটি নিম্নচাপ তৈরির আভাস
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এটি সৃষ্টি হওয়ার পর পুনরায় শক্তি সঞ্চয় করে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


    বিডব্লিউওটি জানায়, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ বিরাজ করছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যা একটি ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক। তবে, মাঝারি থেকে উচ্চ ভার্টিক্যাল উইন্ড শিয়ারের কারণে এটি সম্ভবত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না। এই সিস্টেমটি সর্বোচ্চ মৌসুমি নিম্নচাপ হিসেবেই সীমাবদ্ধ থাকতে পারে।

    সংস্থাটি জানায়, এই নিম্নচাপটি আগামী ২৭ সেপ্টেম্বর দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪৫-৫৫ কিমি/ঘণ্টা থাকতে পারে, যা দমকা হাওয়াসহ ৬৫-৭৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে।


    বিডব্লিউওটি আরও জানায়, এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যাসহ দক্ষিণ মধ্য ভারতের অভ্যন্তরীণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও এই সিস্টেমের সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না, তবুও এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ