ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন আওয়ামী লীগ পেটানোর অভিযোগে লন্ডনে মামলার গ্যাড়াকলে হাসনাত
  • সেপ্টেম্বরে লঘুচাপ-নিম্নচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

    সেপ্টেম্বরে লঘুচাপ-নিম্নচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেপ্টেম্বরে মাসে সাগরে ২-৩টি লঘুচাপ ও ১টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক মাসের জলবায়ু পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

     এতে বলা হয়, বঙ্গোপসাগরে ২-৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
     
    এছাড়া এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।  এ সময় দেশের কোথাও কোথাও ৩-৫ দিন বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে।
     
    দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে জানিয়ে বলা হয়, দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
     

    সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ