ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

    নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব
    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।


    আশা করছি সবার সহযোগিতায় এটি সম্ভব হবে।  শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরে পারন্দুয়ালীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, ‘বাংলাদেশে বর্ষাটা থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাটা শেষ হলেই দেখবেন পাড়ায়-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসেছে।


    প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন। পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। ভোটের আমেজটা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা নিশ্চিত যে, কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তখন সেই সন্দেহ চলে যাবে।

    প্রেসসচিব বলেন, যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছে। তাদের মর্যাদা সমুন্নত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে হবে। জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। তিনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন।


    আমি তার কবরে গিয়েছিলাম। একই এলাকার আল আমিন ছোট ব্যবসা করতেন। ঢাকাতে তাকে গুলি করে মারা হয়েছে। আমি একদিনের ছুটি পেয়ে তাদের কবরে গিয়েছিলাম ফুল দিতে। মাগুরা জেলায় মোট ১০ জন শহীদ আছেন। বাকি ৮ জন প্রত্যেকের কবরস্থানে আমি পর্যায়ক্রমে যাব।

    তিনি বলেন, ‘এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকের এই দিনে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। আমরা এখন পলিটিকাল সেটেলমেন্ট করছি। সামনে সুন্দর একটি নির্বাচন হবে। এসব শহীদদের কারণেই আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি।’                                               


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ