ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের প্রমাণ পেয়েছে সিআইডি

     শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের প্রমাণ পেয়েছে সিআইডি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ তদন্ত শেষে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার পর ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।

    সিআইডি জানায়, অভিযুক্ত শেখ হাসিনাসহ ২৮৬ জন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাংবিধানিক প্রক্রিয়া ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকারকে অবৈধভাবে উৎখাতের পরিকল্পনায় জড়িত ছিলেন। এ সময় তারা দেশি-বিদেশি যোগাযোগ ও অর্থায়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নাশকতা পরিকল্পনা করেন।

    অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রিপরিষদের সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে।


    সিআইডি বলছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ