ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

    ভারতে মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বিপর্যস্ত ভারতে মৃত্যু ও সংক্রমণ থামছে না। আক্রান্ত ও মৃত্যুহার কমে যাওয়ার পর তা আবার সামান্য বেড়েছে।

    গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম রোববার সকালে এতথ্য জানিয়েছে।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী,  এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩। মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের।

    দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। এই সময়ে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।

    আক্রান্তের তুলনায় এখন দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।

    অন্যদিকে এক দিনে দেশে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন দেশে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ