ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

    নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ হাজার সেনাসদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

    নির্বাচনে সেনাবাহিনী কোন ভূমিকায় থাকবে? জানতে চাইলে শফিকুল আলম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৬০ হাজার সদস্য মাঠে থাকবেন। এরই মধ্যেই ৫ আগস্টের পর থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন। 

    তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আশা করছি, নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন।

    গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে, এসব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনের সময় যাতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কোনো ধরনের দুর্বলতা না থাকে সেজন্য বলা হয়েছে। এ ক্ষেত্রেও আমাদের যাতে কো-অর্ডিনেশন ভালো হয় সেটা বলা হয়েছে।

    এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন অংশীজনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানাতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ