ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাপে কাটা শিশুকে নদীতে ভাসাল পরিবার, উদ্ধার করল পুলিশ

    সাপে কাটা শিশুকে নদীতে ভাসাল পরিবার, উদ্ধার করল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই আধুনিক যুগেও ভারতে কুসংস্কারের বলি হলো সাপে কাটা এক শিশু। সাপে কামড়ানোর পর তাকে হাসপাতালের পরিবর্তে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওঝার পরামর্শেই কলাগাছের ভেলায় শিশুটিকে নদীতে ভাসিয়ে দেন বাবা।

    পরে খবর পেয়ে নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাদতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার গোসাবা থানার কালিদাসপুর গ্রামে ঘটেছে এই ঘটনা।

    পুলিশসূত্রে জানা গেছে, মৃত ও ওই শিশুটির নাম পূজা মৃধা (১০)। শুক্রবার রাতে বাবা দীপ মৃধার সঙ্গে ঘুমিয়েছিল সে। ঘুমন্ত অবস্থাতেই রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে সাপের ছোবলের শিকার হয় পূজা।

    ঘটনা ঘটার পরপরই মেয়েকে বাঁচানোর জন্য তাকে নিয়ে ওঝার কাছে ছুটে যান দীপ মৃধা। পরিবারের সদস্যরা পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছেন, ওঝার কাছে নিয়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করা হয় মেয়েটিকে। তারপর তাকে কলার ভেলায় নদীতে ভাসিয়ে দেওয়ার পরামর্শ দেন ওঝা।

    এদিকে, মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিয়ে ওঝার বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন দীপ মৃধা; কিন্তু হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার আগেই মৃত্যু হয় পূজার। চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময় নিয়ে এলে তার প্রাণে বাঁচানো যেত।

    মেয়ে মারা যাওয়ার পর তাকে আবার জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশায় শেষে ওঝার নিদানই মেনে নেন দীপ মৃধা; কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন সারসা নদীতে।

    কিন্তু স্থানীয় পর্যায়ে এ ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় গোসাবা থানার পুলিশ সদস্যরা সারসা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন পূজার মরদেহ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই ওঝা বর্তমানে পলাতক আছেন। তার খোঁজে ইতোমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন গোসাবা থানা পুলিশের কর্মকর্তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ