ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নীতিমালা জারি

    ভোটকক্ষে সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না

    ভোটকক্ষে সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না
    ভোটকক্ষ/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সময় গণমাধ্যমকর্মীরা কী করতে পারবেন, আর কী পারবেন না— বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

    নীতিমালা অনুযায়ী, সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। অনুমোদিত কার্ডধারী সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে, গোপনকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও ভেতরে গিয়ে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ জারি করে ইসি। এতে স্বাক্ষর করেন ইসি সচিব আখতার আহমেদ।

    এতে বলা হয়, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য সাংবাদিক নীতিমালা অনুযায়ী, দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজন পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।


    নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।

    ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে।

    কী করা যাবে, কী যাবে না
    >> বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিসাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।


    >> গোপনকক্ষের ছবি তোলা যাবে না।

    >>একসঙ্গে দুজনের বেশি সংবাদকর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না; ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ মিনিট।

    >> ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না।

    >> ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

    >> সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।

    >> ভোটগণনার সময় থাকতে পারবেন, ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়।

    >> ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ