ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সাবেক সিইসি শামসুল হুদা আর নেই মারা গেছেন

    সাবেক সিইসি শামসুল হুদা আর নেই মারা গেছেন
    এ টি এম শামসুল হুদা ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। আজ শনিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।


    শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে গুলশানের বাসায় এ টি এম শামসুল হুদা মারা গেছেন। পরে তাঁকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    আশফাক কাদেরী আরও বলেন, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তাঁর মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে জানাজা হবে। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    সাবেক এই সিইসি নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেন। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি এ টি এম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তাঁর সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।

    এ টি এম শামসুল হুদা ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্ম নেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।

    সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ