ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি

    নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি
    শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার  (২১ জুন)  রাতে ২৭তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে।


    বৃহস্পতিবার (১৯ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ক্লিপ ও ছবি ছড়িয়ে পড়তে থাকে। এরপর জেলাজুড়ে এ ঘটনা নিয়ে নানা মহলে ওঠে আলোচনা-সমালোচনার ঝড়।
     
    ডিসির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ওই নারী সাংবাদিকদের বলেন, উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছেন। 
     
    তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছেন। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছেন। সে এর আগে আমাকে শারীরিকভাবে মারধর করেছেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ