ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী

    হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে এবারের আসর সম্পন্ন করল আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছে প্রাইম ব্যাংক।বিশাল জয়ে ডিপিএলের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখল আবাহনী 

    আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। 

    নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ১৫০ রান। ভালো ব্যাটিং সত্ত্বেও কেউই অবশ্য অর্ধশতকের দেখা পাননি। শান্ত ৪০ বলে ৪৫ রান ও মোসাদ্দেক ৩৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। অন্যান্যদের মধ্যে লিটন দাস ১৩ বলে ১৯, আফিফ হোসেন ধ্রুব ৭ বলে ১২ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ বলে অপরাজিত ২১ রান করেন।
    প্রাইম ব্যাংকের পক্ষে  ২২ রানের খরচায় ২ উইকেট শিকার করেন রুবেল হোসেন। 

    শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান। এতে ৮ রানের জয়ে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর। ডিপিএলে এটি আবাহনীর টানা তৃতীয় শিরোপা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ