ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ডিএনসিসি

    ‘নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনে বিশৃঙ্খলা’

    ‘নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনে বিশৃঙ্খলা’
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

    বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


    ডিএনসিসির অভিযোগ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য গত ১৮ মে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। পরে কাজ না পেয়ে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তিনি ও তার সহযোগীরা।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নুরের পছন্দের ব্যক্তিকে কাজ না দেওয়ার পরিপ্রেক্ষিতে ২০ মে মঙ্গলবার বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


    এ বিষয়ে নুরুল হক নুর ফেসবুক পোস্টে লিখেছেন, এজাজ (ডিএনসিসি প্রশাসক) নিজেই সিটি করপোরেশনকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার পছন্দ ও কমিশনের বাইরে কেউ কোন কাজ পায় না। তারপরও আমরা কিন্তু সে অভিযোগে তার পদত্যাগ চাইনি। আমরা নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর পৃষ্ঠপোষক ও জঙ্গিবাদের কার্যক্রমে যুক্ত হওয়ায় তার পদত্যাগ চেয়েছি। সে জবাব না দিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তাকে দিয়ে নাটক করাচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ