ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

    শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দুপুর থেকে আন্দোলন করছিলেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। অবরোধের সাড়ে ৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

    বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার পর পুলিশ এসে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। পরে শিক্ষার্থীরা কোনো ঘোষণা ছাড়াই শাহবাগ মোড় থেকে সরে যান।

    এর আগে দুপুর ২টা ১০ মিনিটে উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

    এতে ভোগান্তিতে পড়ে শাহবাগসহ আশপাশের সড়কে থাকা যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই আশপাশের সড়ক ব্যবহার শুরু করে। এতে চাপ বাড়ে পাশের সড়কগুলোতে।

    তারও আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মহাসমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ