ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষকদের হতে হবে পক্ষপাতহীন-স্বনামধন্য

    ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষকদের হতে হবে পক্ষপাতহীন-স্বনামধন্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটে দেখতে হলে বিদেশি পর্যবেক্ষকদের হতে হবে পক্ষপাতহীন, অভিজ্ঞ এবং স্বনামধন্য।

    সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বিদেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

    মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

    সিইসি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যাদের ট্র্যাক রেকর্ড ভালো, বিভিন্ন দেশে কাজ করেছেন, কোনো দল বা কারো পক্ষে কাজ করে না তাদের আমরা এনকারেজ (নির্বাচন পর্যবেক্ষণে) করি।

    তিনি বলেন, তারা ফ্রি, ফেয়ার নির্বাচনের জন্য প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের জন্য এসেছিলেন। তারা বলেছেন ইসির ওপরে সব পক্ষের আস্থা আছে, এটা একটা সুখবর।

    আমাদের প্রস্তুতি কেমন, এগিয়ে নিচ্ছি কিনা জানতে চেযেছেন। আমাদের যে ওয়াদা সেটা যেন ডেলিভার করতে পারি সে কথা বলেছি। উনারা ভোট পর্যবেক্ষণে আগ্রহী৷ আমরা বলেছি ওয়েলকাম।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ করে ফেলেছে। চলছে বিভিন্ন আইন সংশোধনের কাজ। দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন করার ক্ষমতা সরকারের পরিবর্তে নিজের কাছে রাখার কথা ভাবছে ইসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ