ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শরীরে পানিশূন্যতা হলে যেসব লক্ষণ দেখা দেয়

    শরীরে পানিশূন্যতা হলে যেসব লক্ষণ দেখা দেয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি না গেলে পানিশূন্যতা দেখা যায়। অত্যাধিক ঘাম, বমি বা ডায়রিয়ার মতো রোগ হলে অনেক সময় শরীর থেকে বেশি পরিমাণে পানি বেরিয়ে যায়। তখন শরীরে নানাভাবে পানিশূন্যতার ঘাটতি দেখা দেয়। শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়-

    মুখে দুর্গন্ধ: মুখের লালায় অ্যান্টিব্যাকটিরিয়াল গুণ থাকে। কিন্তু পানি কম খেলে বেশি লালা তৈরি হয় না এবং মুখে ব্যাকটেরিয়া বেড়ে যায়। তা থেকেই মুখে দুর্গন্ধ তৈরি হয়।

    শুষ্ক ত্বক: ডিহাইড্রেশনের সমস্যা যখন অনেক বেড়ে যায়, তখন ত্বক শুকিয়ে, কুঁচকে যায়।

    হাত-পায়ে টান ধরা: খুব গরমে ব্যায়াম করলে শরীরও গরম হয়ে যায়। তখন শরীর ঠান্ডা হতে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন হয়। পানিশূন্যতা হলে মাংসপেশিগুলো ঠিক মতো পানি পায় না। তখন হাত-পায়ে টান লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মনে রাখবেন, পানি কম খেলে এই সমস্যা তৈরি হতে পারে শীতের মধ্যেও।

    মিষ্টি খাওয়ার প্রবণতা: শরীরে পানি কম গেলে লিভার ঠিক মতো কাজ করতে পারে না। লিভার পানির সাহায্যে গ্লাইকোজেন তৈরি করে যা শরীরে শক্তি জোগায়। কিন্তু সেটা ঠিক মতো না হলে শরীরের আরও বেশি খাবারের প্রয়োজন হয়। তখন নোনতা স্ন্যাকস, চকোলেট, মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়।

    মাথা ধরা: মাইগ্রেনের ব্যথা অনেক সময় পানিশূন্যতা থেকেই শুরু হয়। তাই সারাক্ষণ মাথা ধরে থাকলে একটা বড় গ্লাস ভর্তি করে পানি খান। পাশাপাশি সারা দিন ধরে মাঝেমাঝেই পানি বা অন্য কোনও পানীয় যেমন- ফলের রস, শরবত, লাচ্ছি ইত্যাদি খেতে পারেন। এতে শরীরের পানিশূন্যতা অনেকটা কমবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ