ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কলম্বিয়ার প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণ

    কলম্বিয়ার প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৫ জুন) ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

    এক প্রতিবেদনে বিবিসি জানায়, গতকাল শুক্রবার হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্তে দ্য স্যানটানডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকে। এসময় তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রদেশের গভর্নরও উপস্থিত ছিলেন।

    ঘটনার পর আইভ্যান দুকের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টসহ অন্যান্য কর্মকর্তারা হামলা ও গুলিবর্ষণের সময় হেলিকপ্টারে থাকলেও কোনো গুরুতর ঘটনা ঘটেনি। তাছাড়া কেও আহতও হয়নি। প্রেসিডেন্ট দুকে ‘এই কাপুরুষোচিত হামলার’ নিন্দা জানিয়ে বলেছেন, সহিংসতা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি মোটেই ভীত নন।

    টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এই ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।’

    স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে অবতরণের সময় সেটাতে গুলিবর্ষণ করা হয় এবং আশপাশের বাসিন্দারা সেই আওয়াজ শুনতে পেয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ