ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জর্জ ফ্লয়েডের হত্যাকারী শভিনের ২২ বছরের কারাদণ্ড

    জর্জ ফ্লয়েডের হত্যাকারী শভিনের ২২ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিনেয়াপলিসে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

    গত শুক্রবার এই দণ্ড ঘোষণার সময় আদালত বলেছেন, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার করে ডেরেক শভিন যে নিষ্ঠুরতা দেখিয়েছেন, সে কারণে তাকে এই সাজা ভোগ করতে হবে।

    ২০২০ সালের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হন পর ফ্লয়েড (৪৮)। সেসময় তার ঘাড়ে শভিনের (৪৫) হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে।

    সেসময় ফ্লয়েড বারবার আকুতি জানিয়ে বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। কিন্তু তাতে মন গলেনি ঘাড়ে চেপে বসা পুলিশ কর্মকর্তার। ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি বল প্রয়োগের বিরুদ্ধে  শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। 

    শুনানির পর গত ২১ এপ্রিল ১২ সদস্যের জুরি বোর্ড ডেরেক শভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এর ধারাবাহিকতায় শুক্রবার তার সাজা ঘোষণা করল যুক্তরাষ্ট্রের আদালত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডেরেক শভিন কখনও অস্ত্র বহন করার অনুমতি পাবেন না। 

    ফ্লয়েডের পরিবার এবং তার সমর্থকরা আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে।

    ২০২০ সালের মে মাসে এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কেনেন জর্জ ফ্লয়েড। কিন্তু দাম দিতে গিয়ে তিনি জাল নোট দিয়েছেন বলে সন্দেহ হয় দোকানির। ফ্লয়েড সিগারেটের প্যাকেট ফেরত দিতে রাজি না হওয়া ওই দোকানি পুলিশ ডাকেন। পুলিশ এসে ফ্লয়েডকে তার গাড়ি থেকে বের করে এবং হাতকড়া পরায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ