ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

    বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল) ইমরান আহমেদ সিদ্দিকী। 

    বুধবার (৫ মার্চ) ঢাকায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল পররাষ্ট্রনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

    পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে একমত হন। বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে ইমরান আহমেদের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারা ক্রমবর্ধমান বাণিজ্যিক গতিধারার প্রশংসা করেন এবং সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগগুলো খতিয়ে দেখেন।

    এছাড়া সংস্কৃতি বিষয়ক সচিব মো. আতাউর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব। বিশেষ করে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তারা সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে ইমরানের বৈঠকে উভয় পক্ষ ভ্রমণের সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

    এই বৈঠকগুলোর মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ