ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাতারাতি যেভাবে মাল্টি-বিলিয়নার হলেন তিনি 

    রাতারাতি যেভাবে মাল্টি-বিলিয়নার হলেন তিনি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের ভাগ্য পরীক্ষা করতে ক্রিপ্টো মার্কেটে প্রায়ই টাকা বিনিয়োগ করতেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস উইলিয়ামসন। তবে তার বিনিয়োগের অঙ্ক ছিল যৎসামান্য। গত ১৬ জুন সে রকমই নিজের ভাগ্য পরীক্ষা করতে ক্রিপ্টো মার্কেটে মাত্র ২০ ডলার বিনিয়োগ করেছিলেন কয়েনবেস অ্যাপের মাধ্যমে। পর দিন সকালে ক্রিস ঘুম থেকে উঠে দেখেন তার অ্যাকাউন্টে জমা পড়েছে ১১৪১৫০১৫৬৪৪৩৮ ডলার!

    প্রথমে ক্রিস মনে করছিলেন তিনি স্বপ্ন দেখছেন। পরে ফের অ্যাকাউন্টটা ভালো করে দেখেন তিনি। না কোনো স্বপ্ন নয়, রাতারাতি তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন।

    তবে ক্রিসের সেই আনন্দ উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। রাতারাতি কোটিপতি হয়েছিলেন ঠিকই, কিন্তু তার ‘জেতা’ টাকা কয়েনবেস-এর কাছে দাবি করতেই চিত্রটা পুরো বদলে যায়। কয়েনবেস ক্রিসকে জানিয়ে দেয়, এই টাকা তার নয়। প্রযুক্তিগত ত্রুটির জন্য তার অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকেছে। অতএব তিনি ওই টাকা দাবি করতে পারেন না।

    যে স্বপ্ন ক্রিস রোজ দেখতেন, সেই স্বপ্ন পূরণ হলো ঠিকই, কিন্তু তা অল্প সময়ের জন্য। রাতারাতি কোটি টাকার মালিক হয়েও দিনশেষে শূন্যহাতেই ফিরতে হলো ক্রিসকে।

    সত্যি সত্যি এতে টাকার মালিক হলে কী করতেন? জানতে চাইলে ক্রিস বলেন, তিনি যদি এই টাকা পেতেন, তা হলে কিছু টাকা মানুষের সেবার কাজে লাগাতেন। বোনের বাড়ির ঋণ শোধ করতেন। আর একটা দাতব্য চিকিৎসালয় খুলতেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ