ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন কণ্ঠশিল্পী

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন কণ্ঠশিল্পী
    সংগীতশিল্পী পরমা ব্যানার্জি। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারাতে বসেছেন কলকাতার সংগীতশিল্পী পরমা ব‌্যানার্জি। বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছবি পোস্ট করে এ তথ‌্য জানিয়েছেন তিনি নিজেই।

    পোস্টে তিনি লেখেন, ‘করোনাভাইরাস থেকে এক্ষুণি সাবধান হন। আক্রান্ত হওয়ার পর আপনি হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু প্রয়োজনীয় অঙ্গহানি হতে পারে আপনার। কোনো রকম উপসর্গ ছাড়াই বড় ক্ষতি পারে। গত একসপ্তাহ আমার জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে।’

    গত সপ্তাহে আচমকাই জ্বর আসে পরমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত পরীক্ষা করান। সেরকম কোনো সংক্রমণ ধরা না পড়লেও, বেশি ছিল সিআরপি। তারপর অ্যান্টি বায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধের কোর্স শেষ করেন। গত শুক্রবার থেকে আচমকাই শুরু হয় বিপত্তি। ঝাপসা হয়ে আসে তার বাঁ চোখ। রোববারের মধ্যে ৮০ শতাংশ দৃষ্টি চলে যায় তার।

    ফেসবুকে তিনি লেখেন, ‌‘উপসর্গ নেই, যন্ত্রণা নেই, চোখ থেকে পানি পড়া নেই। অথচ বাঁ চোখের দৃষ্টি হারিয়ে ফেললাম। প্রথমদিকে ওই চোখটা একটু ভারি ভারি মনে হচ্ছিল। আচমকাই আর দেখতে পাচ্ছি না।’

    হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার অন্যতম রেটিনা সার্জন ডা. অভিজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে পরমা আপাতত ভর্তি আছেন শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে। কোভিড পরবর্তী ভিকেএইচ সিনড্রোম নামে অসুখে ভুগছেন তিনি। এ অসুখের কারণে চিরতরে চলে যেতে পারে তার দৃষ্টিশক্তি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ